রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

সৌদি আরবের জাতীয় দিবসে ইরানি প্রেসিডেন্ট রায়িসির শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

সৌদি আরবের জাতীয় দিবসে ইরানি প্রেসিডেন্ট রায়িসির শুভেচ্ছা
গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয় ইরান ও সৌদি আরব। ছবি: প্রেস টিভি

সৌদি আরবের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। এ সময় তিনি দেশটির নেতৃবৃন্দকেও অভিনন্দন জানান। সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পর প্রেসিডেন্ট রায়িসি এ শুভেচ্ছা জানালেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছার কথা জানিয়েছে রিয়াদস্থ ইরানি দূতাবাস। ওই পোস্টে প্রেসিডেন্ট রায়িসির এ সংক্রান্ত দু’টি চিঠির ছবিও প্রকাশ করা হয়েছে। চিঠিতে প্রেসিডেন্ট রায়িসি সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক আরও বেশি শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: রাশিয়া ও সৌদি আরবের কারণেই কী জ্বালানি তেলের দাম বাড়ছে?

সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ ও তার সন্তান যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে উদ্দেশ করে ওই দুই চিঠি লেখা হয়েছে।

বর্তমান সৌদি রাজা সালমানের পিতা আব্দুলআজিজ আল সৌদ ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর সৌদি আরব প্রতিষ্ঠা করেন। তখন থেকে দেশটিতে ২৩ সেপ্টেম্বরকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর বাকির আল-নিমরের ফাঁসি কার্যকর করার ঘটনাকে কেন্দ্র করে ২০১৬ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

আরও পড়ুন: সৌদি বাদশাহ ও প্রিন্সকে যে বার্তা পাঠালেন ইরানি প্রেসিডেন্ট 

এরপর দীর্ঘ বিরতির পর গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয় ইরান ও সৌদি আরব। বেইজিং-এ এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর দু’দেশ এক যৌথ বিবৃতিতে পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে ও একে অপরের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

এরপর গত মে মাসে ইরানের শীর্ষ কূটনীতিক আলি রেজা এনায়েতিকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইরান গত জুন মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে নিজের দূতাবাস চালুর পাশাপাশি দেশটির জেদ্দা শহরে একটি কনস্যুলেট চালু করেছে।

সূত্র : প্রেস টিভি

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর