সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

আইইএলটিএস ছাড়াই অস্ট্রিয়ায় স্কলারশিপের সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

আইইএলটিএস ছাড়াই অস্ট্রিয়ায় স্কলারশিপের সুযোগ
ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কলারশিপ 2027

অস্ট্রিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটিএ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। এই প্রোগ্রামের আবেদনের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা ৮ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আইইএলটিএস ছাড়াই স্কলারশিপের আওতায় পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়ার ‘ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (ISTA)। বাংলাদেশসহ বিশ্বজুড়ে যেকোনো দেশের স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আগামী ৮ জানুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আইএসটিএ কর্তৃক আয়োজিত এই স্কলারশিপ বিজয়ী শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি ছাড়ের পাশাপাশি আকর্ষণীয় মাসিক ভাতা ও ভ্রমণ সুবিধাও পাবেন।

স্কলারশিপের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটিএ), অস্ট্রিয়া 

সুযোগ-সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।

প্রতি মাসে ৩,০৫৩ থেকে ৩,৬৭৩ ইউরো মাসিক ভাতা।

আরও পড়ুন: কর্মজীবী নারীদের ফেলোশিপ দেবে হার্ভার্ড ইউনিভার্সিটি

প্রোগ্রাম চলাকালীন কনফারেন্স ও ওয়ার্কশপে যোগদান করার জন্য ভ্রমণ ভাতা। 

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: পছন্দের প্রোগ্রামে আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, সিভি, রেফারেন্স লেটার (৩টি), একাডেমিক পেপারস এবং স্টেটমেন্ট অব পারপাস। 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৮ জানুয়ারি ২০২৭

আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর