বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
দেশে হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যা শিশুর মৃত্যু ঘটছে। ছবি- সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর (১৫ মার্চ থেকে) দেশে হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হাম উপসর্গ নিয়ে ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে।

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।

এ ছাড়া একই সময়ে ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৫২০ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এই সময়ে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের টিকার পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ২ কোটি ১ লাখ ৩৩ হাজার ৬৭২ জনকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে।

তবে টিকার লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। অর্থাৎ, লক্ষ্যমাত্রার তুলনায় টিকা প্রদান করা হয়েছে ১১১.৯ শতাংশ।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর