বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডেঙ্গু জ্বরে সারাদেশে আরও ৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু জ্বরে সারাদেশে আরও ৬ জনের প্রাণহানি
ফাইল ছবি

ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। 

এই সময়ের মধ্যে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে আরও ১ হাজার ৯৪৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৭৯ হাজার ৬২০ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৭১৯ জন, বরিশাল বিভাগের ২১২ জন, চট্টগ্রাম বিভাগের ৩৪৩ জন, খুলনা বিভাগের ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগের ১০২ জন, রাজশাহী বিভাগের ২১১ জন, রংপুর বিভাগের ৯৯ জন এবং সিলেট বিভাগের ১৪ জন রয়েছেন।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন।

এর আগে মঙ্গলবারও (২৯ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হন ১ হাজার ৯৪২ জন। 

তার আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর