বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
এসইপিসির ‘সঞ্জীবনী-২০২৬’-এ বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের (বিএমটিএফ) আত্মপ্রকাশ

ভারতের নয়াদিল্লিতে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম এক্সপো ‘সঞ্জীবনী-২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশন (বিএমটিএফ)। ভারতের সার্ভিসেস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এসইপিসি) আয়োজিত এই আন্তর্জাতিক আয়োজনে ৩৯টি দেশের মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিরা অংশ নিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমটিএফ জানিয়েছে, এক্সপোর আন্তর্জাতিক মঞ্চে ফাউন্ডেশনটির পরিচয় তুলে ধরেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরাদ হোসেন। তার দাবি, বাংলাদেশের মেডিকেল ভ্যালু ট্রাভেল, স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাতে ফাউন্ডেশনটি কাজ করবে।

অনুষ্ঠানে বিএমটিএফের মহাসচিব মো. শাহাদাত রশিদ (আপন), গভর্নিং বডির সদস্য কাওসারুল হক খান, মুশফিকুর রহমান, নিশাত দিনা, ফজলে এলাহী ও রবিন লালসহ ফাউন্ডেশনের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা ও সার্ভিস এক্সপোর্ট খাতে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে এসইপিসির মহাপরিচালক ড. অভয় সিনহা, সিনিয়র ডিরেক্টর চন্দ্রাংশু অবস্থি এবং চেয়ারম্যান ড. উপাসনা অরোরাকে বিএমটিএফের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বিএমটিএফ বলছে, আন্তর্জাতিক হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ট্যুরিজম কোম্পানি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে তারা কাজ করবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সঞ্জীবনী-২০২৬-এ অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে।

এসএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর