শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলা, আহত বেশ কয়েকজন
আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের উপর হামরার সময়ের একটি চিত্র। ছবি- সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ কাভার করতে যাওয়া ক্যামেরাম্যান ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যার দিকে আদ-দ্বীন হাসপাতালের সবকটি প্রবেশমুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। 

এসময় পেশাগত কারণে গণমাধ্যমকর্মীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। পরে তর্কাতর্কির এক পর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা কয়েকজন সাংবাদিককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। 

1

হামলায় টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাজী জাহিদ, দীপ্ত টিভির ক্যামেরাপারসন আহত হয়েছেন। অন্যদিকে বৈশাখী টিভির ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বেকারি সিলগালা করে দিয়ে গেছেন। এখন আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘রোগীদের স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটাবেন না। এখনো আমাদের এখানে ৩০০-এর বেশি রোগী আছে। কিন্তু আপনারা একটা বিষয় বুঝছেন না। আজ এখানে আপনাদের আত্মীয়স্বজনও থাকতে পারতেন। আপনারা যেভাবে দৌড়াদৌড়ি করে ভেতরে ঢুকছেন, তাতে আতঙ্ক তৈরি হচ্ছে। বিষয়টি শুধু আমাদের হাসপাতালের নয়। আপনারা কেন সেটা বুঝছেন না?’

এর আগে বুধবার (২৭ মে) সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়। পরে এ ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর