শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

ছয় নবজাতকের মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে ৩ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১১:২৭ এএম

শেয়ার করুন:

‘ছয় নবজাতকের মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে ৩ জুন’
আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মায়েদের বক্তব্যসহ সব দিক বিবেচনায় নিয়েই চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে এসব কথা বলেন সরদার সাখাওয়াত হোসেন।


বিজ্ঞাপন


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার দিন এক মায়ের অনুরোধে দুই ঘণ্টা বন্ধ ছিলো এসি এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এসময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

তদন্তকারীরা হাসপাতালের সব বিষয় নিয়ে তদন্ত করছে-সব কিছুই বের হয়ে আসবে বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

গত বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা এক থেকে তিন দিন বয়সের ছয় নবজাতকের মৃত্যু হয়। কী কারণে ছয় শিশুর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।


বিজ্ঞাপন


রাতে ময়নাতদন্ত না করাতে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওিয়া হয়। এ ঘটনায় রমনা থানায় একজন নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর