মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সালমানকে খুন করাই লরেন্স বিষ্ণোইয়ের একমাত্র লক্ষ্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

সালমানকে খুন করাই লরেন্স বিষ্ণোইয়ের একমাত্র লক্ষ্য

তার জীবনের একমাত্র লক্ষ্য হলো বলি সুপারস্টার সালমান খানকে খুন করা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সাফ জানালেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। জেলে বসেই সেই ছক কষছেন তিনি।

লরেন্স আরও জানিয়েছেন, কৃষ্ণসার হরিণ হত্যার জন্য যদি বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চান সালমান, তাহলে এক বিষয়। নচেত চরম শাস্তি পেতে হবে ভাইজানকে। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আদালত নিষ্কৃতি দিয়েছে বলি সুপারস্টারকে। তারপরেও পিছু ছাড়ছে অস্বস্তির অতীত।

সাক্ষাৎকারে বিষ্ণোই বলেন, ‘সলমানকে ক্ষমা চাইতেই হবে। বিকানেরের মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। আমার জীবনের লক্ষ্যই হলো সলমানকে খুন করা। যেদিন তার সঙ্গে দেহরক্ষীরা থাকবে না, সেদিন প্রাণে মেরে ফেলব।’

তিনি আরও বলেন, ‘সলমান ক্ষমা চাইলে ঝামেলার নিষ্পত্তি হতে পারে। সালমান ভীষণ একগুয়ে। মুসেওয়ালাও তার মতো ছিল। সালমানের জেদ রাবণের চেয়েও বেশি।’

এর আগে গ্যাংস্টার বিষ্ণোই জানিয়েছিলেন, কৃষ্ণসার হরিণ হত্যা করে সলমান বিষ্ণোই সম্প্রদায়কে অপমান করেছেন। তিনি বলেন, ‘আমাদের সমাজ সালমানের ওপর রাগে ফুঁসছে। আমাদের অপমান করেছেন। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বটে, কিন্তু তিনি কখনও ক্ষমা চাননি। যদি ক্ষমা না চান তবে যেকোনো ধরনের ঘটনার জন্য তৈরি থাকতে হবে তাকে। আমি কারও কথা শুনব না।’

২০১৮ সাল থেকেই বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন সালমান খান। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তার এক সহযোগীকে গ্রেফতারও করে পুলিশ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর