শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক: জয়া আহসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক: জয়া আহসান

ভালোবাসা দিবসে ব্যতিক্রম লেখনিতে শুভেচ্ছা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘ স্ট্যাটাসে দিয়েছেন বিশেষ বার্তা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জয়া লিখেছেন, ‘কাল ছিল বসন্তের শুরু। আজ ভ্যালেন্টাইন। ভালোবাসার সঙ্গে রাখি বেঁধে রাখা দুটি দিন। কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই অকিঞ্চিৎকর। ভালোবাসা তো চির বসন্তের মতো সব সময়েই আমাদের মনে জাগিয়ে রাখার কথা। সেটাই সংগত। তবু হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!’


বিজ্ঞাপন


তিনি আরও লেখেন, ‘ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা, আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া, আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করা—ভালোবাসাই তো সেটা দিতে পারে। ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। আমরা যদি সত্যই ভালোবাসতে শিখি, তাহলেই পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়।’

Jaya

জয়া লিখেছেন, ‘ফুটপাতে যে বৃদ্ধাটা রাতের বেলা শীতে কাঁপছে তাঁর জন্য ভালোবাসা; বখাটেদের হাতে লাঞ্ছিত যে কিশোরিটি ঘরের কোণে আত্মহত্যায় উদ্যত তার জন্য ভালোবাসা; ভূমিকম্পের তুরস্কে মা–বাবাকে হারানো যে সদ্যোজাত শিশুটি ভগ্নস্তূপ থেকে উদ্ধার পেল তার জন্য ভালোবাসা; মন্দির চূর্ণ করে দেওয়ার পর সেখানে মাথা ঠুকছেন যে পূজারী তার জন্য ভালোবাসা। আমরা ভালোবাসি।’

আরও পড়ুন
সেলিমের শয্যাসঙ্গী ছিলেন জয়া-পরীমণি, দাবি বিতর্কিত লেখিকার
শেষ হলো জয়ার বলিউড সিনেমার শুটিং
এমন কোনো কথা আমি কখনও বলিনি: জয়া

এদিকে দুই বাংলার এই অভিনেত্রী ঢালিউড থেকে টালিউড এরপর তিনি যাত্রা শুরু করেছেন বলিউডে। ‘করক সিং’ নামে বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সেই সিনেমার শুটিং শেষ করেছেন জয়া। সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর