শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

শেষ হলো জয়ার বলিউড সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ১২:১২ পিএম

শেয়ার করুন:

শেষ হলো জয়ার বলিউড সিনেমার শুটিং

জয়া আহসানের প্রথম বলিউড সিনেমা ‘করক সিং’র শুটিং শেষ হয়েছে। গত বছর ৭ ডিসেম্বর ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়।

Jaya


বিজ্ঞাপন


শুটিং শেষে সামাজিক মাধ্যমে জয়া কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’

Jaya

জয়া আহসান মনে করেন, ‘একজন শিল্পী কতখানি শিখতে পারেন, তার কোনো সীমা নেই। প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই ছবির শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকব।’

Jaya


বিজ্ঞাপন


গোয়েন্দাধর্মী গল্পে নির্মিত হয়েছে এই ছবি। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সহশিল্পী হিসেবে আছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। ছবিটির মুক্তির বিষয়ে এখনও কোনও ঘোষণা আসেনি।

এ সম্পর্কিত আরও খবর
বলিউডে জয়া আহসান
ইরানি পরিচালকের ছবিতে জয়া আহসান

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর