বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নওয়াজুদ্দিনের ভিডিও ফাঁস করলেন স্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

নওয়াজুদ্দিনের ভিডিও ফাঁস করলেন স্ত্রী

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে তার স্ত্রী আলিয়ার দ্বন্দ্ব ক্রমশ বেড়েই চলছে। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। এছাড়া একে অন্যের ওপর অভিযোগ আনছেনই তারা। এবার স্বমীর ভিডিও ফাঁস করলেন নওয়াজের স্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি নওয়াজ অভিযোগ তোলেন, প্রথম স্বামীর সঙ্গে আলিয়ার এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। তাই আইনত আলিয়া এখনও তার প্রথম স্বামীর স্ত্রী। এ অভিযোগের দুদিন যেতেই ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন আলিয়া। সেখানে নওয়াজকে বলতে শোনা গেছে, তিনি তার শুটিং বন্ধ করে এসেছেন। কারণ তিনি সবসময় বাচ্চাদের পাশে আছেন ও থাকতে চান।

ভিডিওটি নিয়ে আলিয়া বলেন, ‘নওয়াজউদ্দিন কয়েক দিন আগে এসেছিলেন। তিনি শোরাকে (নওয়াজ-আলিয়ার কন্যা) ভিসাসংক্রান্ত কাজে সঙ্গে নিতে চেয়েছিলেন। তবে সত্য হলো, শোরা এবং আমি দুবাইয়ের নাগরিক এবং আমাদের এ ধরনের কোনো কাজ প্রয়োজন পড়ে না। এখানে এসবের প্রয়োজনীয়তা নেই।’ তিনি আরও জানান, মেয়েকে তিনি নওয়াজউদ্দিনের সঙ্গে পাঠাননি।

নওয়াজের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। তিনি বলেন, ‘সে আমাকে মানসিকভাবে অনেক হয়রানি করেছে। আমি তাকে তালাক দেব এবং আমার বাচ্চাদের হেফাজতের জন্য লড়াই করব। আমি টাকার জন্য ক্ষুধার্ত নই, কিন্তু সে আমাদের দ্বিতীয় সন্তানকে অস্বীকার করায় আমি হতবাক হয়েছি। আমরা লিভ-ইন রিলেশনে থাকা অবস্থায় আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এটা সে কিভাবে বলতে পারে? আমার কাছে সব ধরনের চুক্তিনামা রয়েছে, যা আমাদের স্বামী এবং স্ত্রী প্রমাণ করে। এসব তথ্য আমি আদালতে জমা দেব।’

আলিয়া-নওয়াজের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। দীর্ঘদিন আলাদা ছিলেন তারা। বিচ্ছেদেরও সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু করোনা মহামারিতে দূরত্ব ভুলে ফের এক ছাদের নিচে আসেন তারা। তবে এ ভালোবাসা দীর্ঘায়িত হয়নি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর