বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাত দিন স্ত্রীকে খেতে দেননি নওয়াজুদ্দিন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

সাত দিন স্ত্রীকে খেতে দেননি নওয়াজুদ্দিন

কয়েকদিন আগে খবর এসেছিল, বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন তার মা। সেসময় অভিনেতার স্ত্রী আলিয়াও সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন শাশুড়ির বিরুদ্ধে। এবার তার ক্ষোভ গিয়ে পড়েছে স্বামী নওয়াজের ওপর।

টানা সাত দিন আলিয়া ও তার সন্তানদের খাবার খেতে দিচ্ছেন না নওয়াজুদ্দিন। সেইসঙ্গে শৌচাগার ব্যবহারেও জারি করেছেন নিষেধাজ্ঞা। নওয়াজের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন আলিয়ার আইনজীবী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আলিয়ার আইনজীবী বলেন, ‘প্রায় প্রতি দিনই আমার মক্কেলকে পুলিশ গ্রেফতারির হুমকি দিচ্ছে। আলিয়াকে জিজ্ঞাসাবাদ করছে, তার ছোট্ট ছেলেকেও বাদ দিচ্ছে না। এমনকি তারা প্রশ্ন তুলেছে নওয়াযের সঙ্গে তার সম্পর্ক নিয়ে।’

আলিয়া-নওয়াজের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। দীর্ঘদিন আলাদা ছিলেন তারা। বিচ্ছেদেরও সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু করোনা মহামারিতে দূরত্ব ভুলে ফের এক ছাদের নিচে আসেন তারা। তবে এ ভালোবাসা দীর্ঘায়িত হয়নি।

নওয়াজুদ্দিনের মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আলিয়ার। তার জেরে অভিনেতার মা মেহেরুন্নিসা সিদ্দিকী থানায় মামলা ঠুকে দেন পুত্রবধূর নামে। আলিয়াও মামলা করে বসেন নওয়াজ ও তার পরিবারের নাম। অভিযোগে তিনি জানান, প্রায় সাত দিন ধরে স্ত্রী আলিয়া ও সন্তানদের খাবার দিচ্ছেন না নওয়াজ। শৌচাগার ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। এমনকি চব্বিশ ঘণ্টা পুরুষ দেহরক্ষী দ্বারা পরিবেষ্টিত আলিয়া ও তার সন্তানেরা।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর