ঝগড়া-বিবাদ শুরু হয়েছে বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সংসারে। সম্পত্তির অধিকার নিয়ে দ্বন্দ্ব চলছে অভিনেতার স্ত্রীর সঙ্গে মায়ের। নওয়াজুদ্দিনের মা মেহেরুন্নিসা সিদ্দিকী থানায় মামলা ঠুকে দিয়েছেন পুত্রবধূর নামে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল নওয়াজুদ্দিনের স্ত্রী আলিয়া ও অভিনেতার মায়ের সঙ্গে। তারই জেরে আলিয়ার নামে ভারতীয় দণ্ডবিধির ৪৫২ (আঘাত করার উদ্দেশে অন্য়ের সম্পত্তিতে প্রবেশ), ৩২৩ (সামান্য চোট দেওয়া), ৫০৪ (গালিগালাজ করা) ও ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় মামলা করেন নওয়াজুদ্দিনের মা।
এরইমধ্যে আলিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আলিয়াকে তলব করেছে ভারসোভা থানার পুলিশ। এদিকে ইনস্টাগ্রামে আলিয়া তার মামলার সংবাদ দিয়ে লিখেছেন, ‘আশ্চর্যজনক ঘটনা… আমার স্বামীর বিরুদ্ধে আমার দায়ের করা ফৌজদারী মামলা, যেখানে সব অভিযোগ সত্য ছিল তাকে পুলিশ পাত্তা দিল না। কিন্তু আমি নিজের স্বামীর বাড়িতে প্রবেশ করলাম, আর আমার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে, আমি কি কোনোদিন সুবিচার পাব?’
নওয়াজুদ্দিনের সঙ্গে আলিয়ার সংসার জীবন ১২ বছরের। তবে এক যুগের এই দাম্পত্যজীবনে ঝগড়াঝাটির আধিক্যই বেশি। বেশ কয়েক বছর আলাদা থেকেছেন তারা। স্ত্রীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলাও করেছিলেন নওয়াজ। তবে করোনাকালে এক হন তারা।
আরাআর




