মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

আমি খেলতে ভালোবাসি: সুবাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ০২:১২ পিএম

শেয়ার করুন:

আমি খেলতে ভালোবাসি: সুবাহ

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের জেরে পরিচিতি পান হুমায়রা সুবাহ। সেই পরিচিতি থেকে অভিনয় করেন চলচ্চিত্রে। নামের পেছনে যুক্ত হয় ‘চিত্রনায়িকা’। যদিও তার চলচ্চিত্রে অভিষেক মনে রাখার মতো হয়নি। কিন্তু শিল্পীর তকমা নিয়ে অংশ নিচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নানা অনুষ্ঠানে।

গতকাল শনিবার (১৪ জানুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মাধবধীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের কমিটির আয়োজনে এবারের বনভোজন আয়োজন অনুষ্ঠিত হয়। অন্যান্য শিল্পীদের সঙ্গে বনভোজনে গিয়েছিলেন সুবাহ। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় উঠে আসে ক্রিকেট প্রসঙ্গ। কারণ, তার প্রাক্তন নাসির ঢাকা ডমিনেটরসের অধিনায়ক। সুবাহ বলেন, ‘ঢাকা টিমের জন্য শুভকামনা। আমি খেলতে ভালোবাসি। খেলা দেখতেও ভালোবাসি।’


বিজ্ঞাপন


এ সম্পর্কিত আরও খবর
শাকিবকে আক্রমণ করা চলচ্চিত্রের জন্য হতাশাজনক: সুবাহ
আমাকে হেয় করা হচ্ছে, বললেন সুবাহ

চলতি আসরে ঢাকা খুব একটা ভালো অবস্থানে নেই। তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি ম্যাচে জয় পেয়েছে। বাকি দু’টিতে হার নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা। জয়ী ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম করে দলকে জয় পাইয়ে দেন নাসির।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর