মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

শাকিবকে আক্রমণ করা চলচ্চিত্রের জন্য হতাশাজনক: সুবাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

শাকিবকে আক্রমণ করা চলচ্চিত্রের জন্য হতাশাজনক: সুবাহ

ঢালিউড সুপারস্টার শাকিব খান লম্বা সময় ধরে চলচ্চিত্রাঙ্গনে একক আধিপত্য করে যাচ্ছেন। দীর্ঘ এই সময়ে তার হাত ধরে অসংখ্য চলচ্চিত্র ব্যবসাসফল হয়েছে। পাশাপাশি একাধিক অভিনেত্রী জনপ্রিয়তা অর্জন করেছেন তার কাঁধে ভর দিয়ে। ফলস্বরূপ এ তারকার সঙ্গে পর্দা ভাগ করার স্বপ্ন অনেক অভিনেত্রীই দেখেন। অন্যদের মতো অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহও মানেন কথাগুলো।

সম্প্রতি বিয়ে ও সন্তানের খবর গোপন রাখার অভিযোগে বেশ সমালোচনার শিকার হচ্ছেন শাকিব। ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে তাকে। এতে বেশ বিরক্ত ও ক্ষুব্ধ সুবাহ। তিনি মনে করেন, শাকিবকে এভাবে আক্রমণ করা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার।


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব সম্বন্ধে এমন মন্তব্য করেন সুবাহ। গণহারে আক্রমণের বিরোধীতা করে তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে ব্রেকআপ হতেই পারে, ডিভোর্স হতেই পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার।’

এসময় সুবাহ আরও বলেন, ‘আমি মনে করি শাকিব খান আমাদের দেশের একটি সম্পদ। তিনি সুপারস্টার। তার কাছে যারা যাচ্ছেন তারা জেনে বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। এমন তো না যে শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাদের বিয়ে করছেন বা বাচ্চা আসছে, তাদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে; সুপারস্টার বানিয়ে জীবনযাপন করছেন।’

সম্প্রতি মুক্তির মিছিলে আছে সুবহা অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর