মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

আমাকে হেয় করা হচ্ছে, বললেন সুবাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

আমাকে হেয় করা হচ্ছে, বললেন সুবাহ

গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবহার মাঝে আপস মীমাংসা হয়েছে। দুই পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকায় নিষ্পত্তি হয়েছে বিষয়টির। টাকা বুঝে পেয়েছেন বলেও আদালতকে জানিয়েছেন সুবাহ। তবে মনের দ্বন্দ্ব রয়েই গেছে তার। তা স্পষ্ট হলো সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীর একটি লেখায়।

শুরুতে দেনমোহরের টাকা নিয়ে নাটক করা হচ্ছে উল্লেখ করে ফেসবুকে সুবাহ লিখেছেন, ‘এখন দেনমোহরের টাকা আর কিছু ক্ষতিপূরণ দিয়ে সাধু হওয়ার চেষ্টায় আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেই যাচ্ছে। দেনমোহরের টাকা দিয়ে এত নাটক করার কি আছে? না দিতে পারলে মীমাংসার সময় বলত। কিন্তু তখন এই কথাগুলো বলেনি তার পরিবার। শুধুমাত্র আমাকে ছোট করার জন্যই এসব বলা এবং করা হচ্ছে।’


বিজ্ঞাপন


এরপর দেনমোহরকে নারীর অধিকার হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘বিয়ের পর আইনগতভাবে দেনমোহর, ভরণপোষণ, খোরপোষের টাকা প্রতিটা মেয়ের প্রাপ্য অধিকার এবং এটি অবশ্যই হালাল। ইসলামি শরিয়া মোতাবেক তার সঙ্গে আমার ভালোবেসে বিয়ে হয়েছিল। সংসার আমি শেষ অবধি করতে চেয়েছি। শুধু সংসার বাঁচানোর জন্যই তাকে ছেড়ে কোথাও যাইনি।’

বিয়ের কিছুদিন পর যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছিলেন সুবাহ। জানা গেছে, গত ছয়মাস ধরে মামলাটি প্রত্যাহার করতে চেষ্টায় ছিল তাদের পরিবার। রোববার (২৪ জুলাই) আদালতে সাক্ষ্যগ্রহণকালে ইলিয়াসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার ইচ্ছা পোষণ করেন তিনি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর