সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আর কতবার বিয়ে করবে খুকি—শ্রাবন্তীকে নেটিজেনরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

আর কতবার বিয়ে করবে খুকি—শ্রাবন্তীকে নেটিজেনরা

নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে ইতিবাচক ইমেজ তৈরি করেছিলেন, তা যেন তার ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে ফিকে হয়ে গিয়েছে। একাধিক বিবাহ, রাজনীতির মাঠে ভোল বদল— এসব কর্মকাণ্ড তাকে বারবার বিতর্কের মুখে ফেলছে। আর সেকারণে সামাজিক মাধ্যমে তিনি ছবি বা ভিডিও প্রকাশ করলেই মন্তব্যের ঘরে হামলে পড়েন নেটিজেনরা। একের পর এক নেতিবাচক মন্তব্য লেখেন সেখানে।

সম্প্রতি বিয়ের কনের সাজে ধরা দিয়েছেন শ্রাবন্তী। কমলা, গোলাপি বেনারসী, সর্বাঙ্গে সোনার গয়না, কপালে চন্দনের কলকা, মাথায় শোলার মুকুট পরে সম্পূর্ণ বিয়ের সাজে সেজেছেন তিনি। তবে ভিডিওটি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে, একটি ব্রাইডল ফটোশুটের জন্যই এমন সাজসজ্জা শ্রাবন্তীর।

এ সম্পর্কিত আরও খবর
আমি এখনও ভার্জিন: শ্রাবন্তী
বাবাকে বিয়ে করতে চেয়েছিলেন শ্রাবন্তী
কৃষ্ণাঙ্গ ব্যক্তির সঙ্গে ছবি, কটাক্ষের শিকার শ্রাবন্তী

কিন্তু নেটিজেনরা তো ট্রোল করার এমন সুবর্ণ সুযোগ ছাড়তে রাজি নন। একজন প্রশ্ন করেছেন, আবার বিয়ে নাকি? আরেকজনের কটাক্ষ, আর কতবার বিয়ে করবে খুকি? এক ব্যক্তি লিখেছেন, প্রসেনজিৎ আঙ্কেল কোথায় তুমি? শ্রাবন্তী তোমাকে বিয়ের কম্পিটিশনে হারিয়ে দিল। একজন আবার অভিনেত্রীর একমাত্র ছেলে অভিমন্যুর প্রসঙ্গ টেনে এনে লিখেছেন, ছেলের বিয়ের বয়স হয়ে গেল। এখনও এনার বিয়ের শখ গেল না। বলা বাহুল্য, কোনো মন্তব্যেরই উত্তর দেননি শ্রাবন্তী।

শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে। ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। এক বছরও টেকেনি এই সংসার। এরপর দুই বছর বিরতি নিয়ে ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছর না যেতেই আলাদা থাকতে শুরু করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলমান।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর