বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

কলকাতায় সামান্য বেতনেও চাকরি করেছেন অমিতাভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

কলকাতায় সামান্য বেতনেও চাকরি করেছেন অমিতাভ

বলিউড ইন্ডাস্ট্রি তথা ভারতীয় সিনেমা জগতের মাথায় একজন অভিভাবকের মতো দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ বচ্চন। ৮০ বছর বয়সী মানুষটা এখনও হার না মানা জেদ নিয়ে কাজ করে চলেছেন। চলতি বছরে পরপর দুটি ছবি মুক্তি পেয়েছে তার। বচ্চন পরিবার বি-টাউনের অন‍্যতম প্রভাবশালী পরিবার। কিন্তু এই উচ্চতায় পৌঁছানোর জন‍্য কম সংগ্রাম করতে হয়নি তাকে।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কাহিনি বলেন বিগ বি। কলকাতার এক প্রতিযোগী গার্গী দাসের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের কলকাতায় থাকার গল্প ভাগ করে নেন তিনি। অভিনয় শুরুর আগে কলকাতায় এক সংস্থায় কাজ করতেন অমিতাভ।


বিজ্ঞাপন


প্রতি মাসে ৩০০-৪০০ টাকা পারিশ্রমিক পেতেন অমিতাভ। ওই সামান্য টাকায় খাবারের প্রচুর সমস‍্যা হতো তার। সে সময়ে ফুচকাতেই পেট ভরাতেন তিনি।

অমিতাভ জানান, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এক ফুচকাওয়ালা বসতেন। তার কাছেই নিয়মিত ফুচকা খেতেন। কম টাকায় পেট ভরানোর ভালো খাবার খুঁজে পেয়েছিলেন তিনি। অমিতাভ বলেন, ‘আমার এখনও মনে হয় ওই ফুচকাওয়ালার কাছেই পৃথিবীর সেরা ফুচকা পাওয়া যেত।’

দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাটানোর পরে এই বয়সেও একটানা কাজ করে চলেছেন অমিতাভ। তার সমসাময়িক অভিনয়শিল্পীরা কেউ কেউ পরপারে, বাকিরা সকলেই অবসর নিয়েছেন। কিন্তু বিগ বি থামেননি। কারণ, থামতে জানেন না তিনি।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর