বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

প্রিয় কুকুর হারিয়ে শোকস্তব্ধ অমিতাভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১০:৩২ এএম

শেয়ার করুন:

প্রিয় কুকুর হারিয়ে শোকস্তব্ধ অমিতাভ

প্রিয় পোষ্যকে হারিয়ে শোকস্তব্ধ অমিতাভ বচ্চন। পরিবারে নেমেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় বলিউড শাহেনশাহ। জীবনের নানারকম মুহূর্ত, পেশাদারি জীবন—সবটাই প্রতিনিয়ত শেয়ার করে চলেছেন অভিনেতা নিজের টুইটার ও ইনস্টাগ্রামে। বয়সের নিরিখে ৮০ হয়েছে তার কিছুদিন আগেই। ভারতজুড়ে পালন করা হয়েছে বিগ-বির জন্মদিন। এই বয়সেও অভিনেতার এতটা এনার্জি দেখা তরুণ প্রজন্ম রীতিমতো ভিরমি খায়।

অভিনয়ের রাজা বলা চলে তাকে। সত্তর দশক থেকে এখন পর্যন্ত বলিউডে রাজ করে চলেছেন অভিনেতা। তবে সম্প্রতি তিনি শোকে কাতর আদরের কুকুর হারিয়েছেন তিনি। নিজেই এই দুঃসংবাদ জানিয়েছেন অনুরাগীদের। সদ্য নিজের খুব প্রিয় পোষ্যকে হারিয়েছেন অমিতাভ, তাই শোকে মন ভার তার।


বিজ্ঞাপন


গতকাল বুধবার সকালে প্রয়াত পোষ্য ল্যাব্রাডরকে কোলে নিয়ে একটি পুরোনো ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে অমিতাভ হৃদয়বিদারক হয়ে লিখেছেন, ‘আমাদের ছোট্ট বন্ধুদের মধ্যে একজন, কাজের মুহূর্ত। তারা বড় হয় আর তারপর একদিন ছেড়ে চলে যায়। সত্যই কষ্টকর মুহূর্ত আমার জন্যে।’

কাজের ব্যস্ততার পর বাড়িতে ফিরে এই পোষ্যরাই অমিতাভকে খুশি, আনন্দে ভরিয়ে রাখত। তাই প্রিয় পোষ্যকে হারিয়ে ভেঙে শোকাচ্ছন্ন অমিতাভ। ইনস্টা হ্যান্ডলে পোষ্যকে সন্তানতুল্য বলেও জাহির করেছেন তিনি।

এবারই প্রথম নয়। এর আগে ২০১৩ সালে অমিতাভ তার প্রথম পোষ্যকে হারিয়েছিলেন। প্রাণের চেয়ে প্রিয় ছিল তার সেই পোষ্য। সেই সময়ও সামাজিক মাধ্যমে সন্তানসম পোষ্যকে হারানোর কষ্ট সকলের সঙ্গে শেয়ার করেছিলেন অভিনেতা। এবারেও ঠিক একইভাবে পোষ্যের জন্যে আবেগপ্রবণ হয়ে পড়লেন নায়ক।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর