শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

তবে কি সংসার ভাঙছে সৃজিত-মিথিলার?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

তবে কি সংসার ভাঙছে সৃজিত-মিথিলার?

অনেকের মতে দূরত্ব ভালোবাসা বাড়ায়। আবার কেউ কেউ বলেন, দূরত্ব নাকি বিচ্ছেদের বাহানা খোঁজে। সৃজিত-মিথিলার জীবনে হয়তো পরের বাক্যটাই সত্য হয়ে ধরা দিতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে একই সময়ে দুজন এ রকম ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে তেমনটাই বুঝিয়েছেন।

গতকাল শনিবার সৃজিত একাকীত্বে ভরা একটি ছবি প্রকাশ করেছেন অনলাইনে। ছবিতে দেখা যায় সমুদ্র পাড়ে একটি মৃত গাছে হাত দিয়ে শূন্য দৃষ্টিতে অপলক তাকিয়ে আছেন তিনি।


বিজ্ঞাপন


ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

Srijit

এটি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন। নিজের বর্তমান মানসিক অবস্থার সঙ্গে গানটি মানানসই বলেই হয়তো এভাবেই মনের কথা প্রকাশ করেছেন সৃজিত।

সৃজিতের পোস্টের একই সময়ে নতুন করা ফটোশুটের কিছু ছবি প্রকাশ করে মিথিলা লিখেছেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পার?’


বিজ্ঞাপন


Srijit

সৃজিত-মিথিলার এ ধরনের পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। নেটিজেনরা মনে করেছেন, শিগগিরই বিচ্ছেদের পথ বেছে নেবেন এই দুই তারকা। যদিও এটা নিয়ে এখনও মুখ খোলেননি তারা। তাই তাদের সম্পর্ক কোনদিকে মোড় নিচ্ছে, সেটা সময় বলে দেবে।

এদিকে কলকাতার পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন মিথিলা! টলিউড অন্দরমহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। তবে ভারতীয় একটি গণমাধ্যমকে দেবালয় জানিয়েছিলেন, তারা শুধুই বন্ধু। এর বাইরে কোনো বিশেষ সম্পর্ক নেই মিথিলার সঙ্গে। 

Mithila

দেবালয় পরিচালিত ‘মন্টু পাইলট-টু’ ওয়েব সিরিজে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত।  

মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।

/আরএসও  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর