মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান

প্রাণনাশের হুমকি থাকায় সালমান খানের নিরপাত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এখন থেকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন এই সুপারস্টার।

কোনো ব্যক্তির নিরাপত্তা বলয়ে রাখা উচিত কি না— রাজ্যের গোয়েন্দা বিভাগ তার রিপোর্ট তৈরি করে। সেই ব্যক্তির কতটা বিপদে রয়েছেন তা নির্ধারণ করা হয়, তারপরে তাকে নিরাপত্তা কভার দেওয়া হয়। এর ভিত্তিতে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে রাজ্য সরকার। অক্ষয় কুমারকে তিনটি ভিন্ন শিফটে তিনজন পুলিশ সদস্যের নিরাপত্তা দেওয়া হয়েছে। সূত্র জানায়, যাকে নিরাপত্তা দেওয়া হয় তিনিই এই সব খরচ বহন করেন।

মুম্বাই পুলিশ এবং রাজ্য সরকারের জন্য সবচেয়ে বড় উদ্বেগ ছিল সালমান খানের নিরাপত্তা, কারণ তিনি ক্রমাগত দিল্লি পুলিশের কাছ থেকে হুমকি সম্পর্কিত অনেক তথ্য পাচ্ছিলেন।

সিধু মুসেওয়ালা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অনেক আসামি সালমান খানকে নিয়েও অনেক তথ্য জানিয়েছেন। সূত্র জানিয়েছে যে, তারপরে কিং খানকে বন্দুকের লাইসেন্সও দেওয়া হয়েছিল।

পাঞ্জাব, দিল্লি ও মহারাষ্ট্র পুলিশ জানতে পেরেছে যে, লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার সালমান খানকে আক্রমণ করার পরিকল্পনা করছেন।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর