শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সালমানের-ক্যাটরিনার নাচে আপ্লুত নেটিজেনরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১১:২৭ এএম

শেয়ার করুন:

সালমানের-ক্যাটরিনার নাচে আপ্লুত নেটিজেনরা

সালমান খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। একটা সময় প্রেমের সম্পর্কেও ছিলেন তারা। যদিও সেই প্রেম পরিণতি পায়নি। ক্যাটরিনা বিয়ে করেছেন ভিকি কৌশলকে। সালমান এখনও অবিবাহিত।

এদিকে বিয়ের পর মুক্তিপ্রতীক্ষিত ‘ফোনভূত’ সিনেমার প্রচারে ‘বিগ বস-১৬’তে গিয়েছিলেন ক্যাটরিনা। সেখানে তাকে নাচতে দেখা গেল সালমানের সঙ্গে। তাদের নাচ দেখে অনুরাগীরা আপ্লুত। ‘টিপ টিপ বরষা পানি’র মতো আইকনিক গানের ধুনে একসঙ্গে নাচতে দেখা যায় সালমান-ক্যাটরিনাকে।


বিজ্ঞাপন


ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার বিয়েতে অতিথি তালিকায় দেখা যায়নি সালমানকে। বিয়েতে হাজির না হলেও, ক্যাটরিনাকে বহুমূল্য উপহার পাঠান বলে শোনা যায়। যা নিয়ে সালমান বা ক্যাটরিনা কাউকেই মুখ খুলতে দেখা যায়নি।

সালমান-ক্যাটরিনাকে ‘টাইগার-থ্রি’ সিনেমাতে দেখা যাবে সামনে। মার্চে কিং খান শেয়ার করেছিলেন ছবির টিজার। যেখানে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল একেবারে অ্যাকশন অবতারে। ক্যাটরিনা যখন অ্যাকশনে মত্ত, তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সালমান। চাদর সরাতেই দেখা গেল সালমানের টাইগার রূপ! যা দেখে ইতিমধ্যেই অনুরাগীদের হইচই শুরু। ২০২৩ সালে মুক্তি পাবে এই ছবি।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর