রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ডাইনি রূপে আসছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

ডাইনি রূপে আসছেন ক্যাটরিনা

প্রকাশ পেয়েছে ‘ফোনভূত’ সিনেমার ট্রেলার। এতে দেখা মিলল ভিন্ন এক ক্যাটরিনা কাইফের। ছবির ঝলকেই ইঙ্গিত রয়েছে এতে একেবারে নতুন কিছু রয়েছে। কিছুটা হলিউড ঘোস্ট আস্টারের আদলে যে সিনেমাটি তৈরি হয়েছে সেটার একটি আভাস রয়েছে। ছবির পরিচালক গুরমিত সিং। কমেডি ধাঁচের সিনেমাটিতে ক্যাটরিনা ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর।   

এদিকে ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর সুখে সংসার করছেন ক্যাটরিনা। বিয়ের পর খুব একটা কাজ থেকে বিরতি নেননি তিনি। ঝটপট শুরু করে দিয়েছিলেন ছবির শুটিং। যেমন, সালমানের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবির শুটিং সেরেছেন। ইতিমধ্যেই সেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। আর এবার সামনে এল ক্যাটরিনার নতুন ছবি ‘ফোনভূত’- এর ট্রেলার।

Katrina

কয়েকমাসে আগেই সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল একেবারে অ্যাকশন অবতারে। ক্যাটরিনা যখন অ্যাকশনে মত্ত, তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সালমান। চাদর সরাতেই দেখা গেল সালমানের টাইগার রূপ। যা দেখে ইতিমধ্যেই অনুরাগীদের হইচই শুরু।

বিয়ের পর এই ছবির শুটিংয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্যাটরিনার একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, ঢিলেঢালা পোশাক পরে রয়েছেন ক্যাটরিনা। আর তাকে এই অবতারে দেখেই নেটিজেনরা শুরু করে দিলেন অভিনেত্রীর অন্তঃস্বত্ত্বা হওয়ার জল্পনা।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর