বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

কাল ‘দামাল’ উৎসব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

কাল ‘দামাল’ উৎসব

রাত পোহালেই শুরু হচ্ছে ‘দামাল’ উৎসব। এতদিন ধরে সিনেমাটি নিয়ে যে উন্মাদনা চলছিল তার ফল পাওয়া যাবে আগামীকাল ২৮ অক্টোবর। প্রথম সপ্তাহে ২২ সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি।

হল লিস্টের তালিকা সামাজিক মাধ্যমে প্রকাশ করে ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম লিখেছেন, “কার্ড চলে এলো দামালের হল লিস্ট। এখনই প্ল্যান করে ফেলুন সপরিবারে ‘দামাল’ দেখার। হলে হলে দামাল চলে, দামাল দেখুন দলেবলে।”


বিজ্ঞাপন


ছবির অন্যতম কেন্দ্রীয় অভিনেতা সিয়াম আহমেদও একই ধরনের কথা লিখে সবাইকে ‘দামাল’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন। তিনিও পোস্ট করেছেন হল লিস্ট।

Damal

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।

ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।


বিজ্ঞাপন


/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর