মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

জ্যাকুলিন ভালোবাসা ছাড়া কিছুই চাননি, দাবি সুকেশের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

জ্যাকুলিন ভালোবাসা ছাড়া কিছুই চাননি, দাবি সুকেশের

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে দামি উপহার নিয়ে এমনিতেই আইনি ঝামেলায় পড়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এই বলিউড সুন্দরী বরাবরই অস্বীকার করছেন যে, সুকেশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই। তবে সুকেশ দাবি করলেন, জ্যাকুলিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিনেত্রী এবং তার পরিবারকে মূল্যবান উপহারও দিয়েছেন তিনি, তবে সেগুলো কোনোটাই জ‍্যাকুলিন নাকি নিজে থেকে চাননি।

দুই শ কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশের সঙ্গে জ‍্যাকুলিনের নাম জড়াতেই প্রেমিকার হয়ে মুখ খুলেছিলেন তিনি। এবার ফের অভিনেত্রীর সপক্ষেই সরব হলেন সুকেশ। নিজের হাতে একটি চিঠিতে বিবৃতি দিয়েছেন তিনি যেটা তার আইনজীবী প্রকাশ‍্যে এনেছেন।

সেখানে চন্দ্রশেখর স্পষ্ট লিখেছেন, প্রতারণা মামলায় জ‍্যাকুলিনের নাম টেনে আনাটা অত‍্যন্ত দুর্ভাগ‍্যজনক ঘটনা। তারা দুজনে সম্পর্কে ছিলেন। জ‍্যাকুলিন এবং তার পরিবারকে যে উপহারগুলো তিনি দিয়েছেন সবকিছু নিজের ইচ্ছায় দিয়েছেন। জ‍্যাকুলিন তার কাছ থেকে ভালোবাসা ছাড়া আর কিছুই চাননি।

সুকেশ আরও দাবি করেছেন, প্রতারণার টাকায় না। নিজের বৈধ রোজগার থেকে উপহারগুলো কিনে দিয়েছেন তিনি। তার অভিযোগ, বড় ষড়যন্ত্র ঢাকতে তার বিরুদ্ধে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ চাপানো হয়েছে। তবে তাতে কোনো লাভ নেই। কারণ ২০২৪ এর লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন, ঘোষণা করে দিয়েছেন চন্দ্রশেখর।

এর আগে ইডির কাছে জ‍্যাকুলিন স্বীকার করেছিলেন, চন্দ্রশেখর তাকে কিছু মূল্যবান উপহার দিয়েছিলেন। তার মধ‍্যে চারটি ব‍্যাগ, তিন জোড়া জুতা, সুগন্ধি, চারটি বিড়াল, একটি ৫২ লাখ টাকার ঘোড়া, দুটি হীরার কানের দুল, একটি হীরার ব্রেসলেট, একটা মিনি কুপারের মতো উপহার ছিল। ইডি দাবি করেছিল, সব মিলিয়ে প্রায় ১০ কোটি টাকার উপহার নিয়েছিলেন জ‍্যাকুলিন।

তিনি যদিও দাবি করেছেন, চন্দ্রশেখরের অপরাধের ব‍্যাপারে তিনি কিছুই জানতেন না। কিন্তু ইডি সেকথা মানতে নারাজ। তদন্তকারীদের দাবি, সুকেশের অপরাধমূলক কাজকর্ম, এমনকি তিনি বিবাহিত জেনেও শুধুমাত্র অর্থের লোভে সম্পর্কে জড়িয়েছিলেন জ‍্যাকুলিন। এমনকি বিয়েও করতে চেয়েছিলেন প্রতারককে।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর