শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

জ্যাকুলিনের সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

জ্যাকুলিনের সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা

অসৎ সঙ্গে সর্বনাশ হয়েছে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের। ঘনিষ্ঠ বন্ধু সুকেশ চন্দ্রশেখরের ২১৫ কোটি টাকার আত্মসাতের মামলায় জড়িয়ে গেছেন তিনি। অভিযোগপত্রেও উঠে এসেছে তার নাম। তার জেরে বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিনেত্রীর স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি। সেইসঙ্গে নিষেধাজ্ঞা আনা হয়েছে তার বিদেশযাত্রায়। তবে জ্যাকুলিন জানিয়েছেন, তার বাজেয়াপ্ত সম্পদের সঙ্গে সুকেশের কোনো সম্পর্ক নেই। এসব তার নিজের হালাল উপার্জনে গড়া।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে জ্যাকুলিন বলেন, ‘সুকেশের সংস্পর্শে আসার আগেই নিজের আয় থেকে আমি বিনিয়োগ করেছি। ফিক্সড ডিপোজিটে থাকা ৭.২ কোটি টাকার সবটাই আমার নিজস্ব সম্পত্তি। এর একমাত্র উৎস আমার বৈধ আয়।’


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিলের দাবি, তার মক্কেল ষড়যন্ত্রের শিকার, তাকে ফাঁসানো হয়েছে।

জানা গেছে, সুকেশ কারাগারে থাকাকালীন জ্যাকুলিনের সঙ্গে যোগাযোগ করতেন। এই তারকাকে এসএমএস করতেন মুঠোফোনে। সেসময় তাদের মধ্যাকার ঘনিষ্ঠ সম্পর্কের কথা সামনে আসতেই ভারতীয় পুলিশের নজরে আসেন জ্যাকুলিন। একাধিকবার ইডির জেরার সম্মুখীনও হতে হয়েছে তাকে।

এর আগে জেরার মুখে পড়ে জ্যাকুলিনকে স্বীকার করতে হয়েছে আরও অনেক কিছু। গোপন রাখতে পারেননি সুকেশের নিকট থেকে নেওয়া উপহারাদির কথাও। সেসময় তিনি জানিয়েছিলেন, দামি সব উপহার দিতেন সুকেশ। এর মধ্যে গুচ্চির ব্যাগ, পোশাকাদি, লুই ভিতোঁর জুতো উল্লেখযোগ্য।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর