শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

কেটে ফেলা হলো আকবরের ডান পা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১১:১৫ এএম

শেয়ার করুন:

কেটে ফেলা হলো আকবরের ডান পা

শেষ রক্ষা হলো না। বাধ্য হয়ে কেটে ফেলতে হলো সংগীতশিল্পী আকবরের ডান পা। গতকাল রোববার বিকেলে অস্ত্রোপচার হয়।

সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন আকবরের মেয়ে। সেখানে লেখা হয়েছে, ‘আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দেয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করলে? সবাই আব্বুর জন‍্য দোয়া করবেন।’

জানা গেছে, গেল ১০ অক্টোবর থেকে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি আছেন আকবর। রোববার বিকেলে সেখানেই আকবরকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। এরপর ডান পা কেটে ফেলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় সহযোগিতা করছে। আকবরের চিকিৎসার দায়িত্বে আছেন অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। মাঝে কয়েকমাস সুস্থ থাকলেও ১৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে ভর্তি হন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে এই গায়কের ডান পায়ে দুই দফা অস্ত্রোপচার করা হয়। সেসময় পা কেটে ফেলা হতে পারে জানালেও পরে আর তা কাটতে হয়নি।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর