শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

অপারেশন থিয়েটারে আকবর, কাটতেই হচ্ছে পা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

অপারেশন থিয়েটারে আকবর, কাটতেই হচ্ছে পা

‘তোমার হাত পাখার বাতাসে’ খ্যাত কণ্ঠশিল্পী আকবরের পা কেটে ফেলা হচ্ছে। এই মুহূর্তে অপারেশন থিয়েটারে আছেন এই গায়ক। ঢাকা মেইলকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাড়ে চারটায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে তাকে। এই মুহূর্তে তার অপারেশন চলছে। পা কেটে ফেলা হচ্ছে। চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে আনতে বেশ দেরি হয়েছে। পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। তাই পা কেটে ফেলতে হবে। তা না হলে এই পচন ছড়িয়ে পড়বে।’

দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। মাঝে কয়েকমাস সুস্থ থাকলেও ১৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে ভর্তি হন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে এই গায়কের ডান পায়ে দুই দফা অস্ত্রোপচার করা হয়। সেসময় পা কেটে ফেলা হতে পারে জানালেও পরে আর তা কাটতে হয়নি। বর্তমানে আকবর চিকিৎসাধীন আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। 

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর