শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ফেঁসে যাচ্ছেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

ফেঁসে যাচ্ছেন নোরা ফাতেহি

সম্প্রতি অর্থ লোপাটের মামলায় অপরাধীর তালিকায় নাম উঠেছে বলিউড অভেনিত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। ঘনিষ্ঠজন সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় উঠে এসেছে তার নাম।

একই মামলায় ফেঁসে যাচ্ছেন নোরা ফাতেহি। সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতা এবং আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে এই আইটেম গার্লকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ বৃহস্পতিবার নোরাকে তলব করেছে দিল্লি পুলিশের অর্থনীতিবিষয়ক অপরাধ শাখা। সুকেশের চাঁদাবাজি ও মানি লন্ডারিংয়ের মামলার সঙ্গে সম্পর্ক আছে কি না— যাচাই করতে এই অভিনেত্রীকে ডাকা হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই দিল্লী পুলিশের সন্দেহের তালিকায় রয়েছেন এই সুন্দরী। এর আগেও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল নোরাকে। সেসময় সাত ঘণ্টা পুলিশি জেরার মুখে নোরা জানিয়েছিলেন সুকেশের অপরাধ্মূলক করমকাণ্ডের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। কিন্তু বিশ্বাসযোগ্য মনে হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার জেরেই ফের তলব করা হচ্ছে নোরাকে।

বেলি ড্যান্স ও আবেদনময়ী সৌন্দর্য দিয়ে ভিনদেশ থেকে উড়ে এসে বলিউডে ঘাটি গেড়েছেন নোরা ফাতেহি। এরইমধ্যে বি-টাউনে আইটেম গার্ল হিসেবে শক্ত অবস্থান গড়েছেন। সবমিলিয়ে ক্যারিয়ারে যখন সুসময় বইছে ঠিক তখন নাম উঠল অপরাধীর তালিকায়।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর