সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

৩ বছর ধরে ‘রামায়ণ’-এর সুর করেছেন এ আর রহমান, ছেড়েছেন ১২টি সিনেমা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

৩ বছর ধরে ‘রামায়ণ’-এর সুর করেছেন এ আর রহমান, ছেড়েছেন ১২টি সিনেমা 

মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছেন পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’। বরণীর কাপুর, সাই পল্লবী, যশের অভিনয়ের পাশাপাশি দর্শকদের মন ছুঁয়েছে এ আর রহমান ও হলিউডের কিংবদন্তি হ্যান্স জিমারের সুরে করা গানগুলো। রোববার মুক্তি পেয়েছেন ‘মঙ্গল রং’ গানটি। 

সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে রহমান জানান, ‘রামায়ণ’-এর গান তৈরির জন্য ১০ থেকে ১২টি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ সিনেমার জন্য টানা তিন বছর কাজ করেছেন। এমনকি একটি গানের মোট ১৩টি সংস্করণ তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন রহমান নিজেই। 

তিনি বলেন, “পুরো প্রক্রিয়াটি দারুণ ছিল। ‘রামায়ণ’-এর কারণে আমি প্রায় ১০-১২টি সিনেমার কাজ ছেড়ে দিয়েছি। শুধু এই কাজের আবহে ডুবে থাকার জন্য। অনেক গুরুত্বপূর্ণ ও বড় নির্মাতার কাজও ফিরিয়ে দিয়েছি। আর এ জন্য আমি গর্বিত। আমি এমন প্রকল্পই গ্রহণ করি, যেটি সত্যিই ভালোবাসি। যে কাজ আমার শৈল্পিক ভাবনাকে সমৃদ্ধ করে এবং আমার পুরো দলকে উজ্জীবিত করে।”

আস্কারজয়ী গায়ক আরও বলেন, ‘আমরা তিন বছর ধরে রামায়ণের সংগীত ও থিম নিয়ে কাজ করছি। এর মধ্যে কিছু গানের ১২-১৩টি সংস্করণ তৈরি হয়েছে। রাবণ তাণ্ডব গানটিরও ১২-১৩টি সংস্করণ করা হয়েছিল।’

‘রামায়ণ’-এর ‘জয় জয় রাম’ গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। ‘রাবণ তাণ্ডব’-এ কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি। এ ছাড়া ‘সীতাজ অ্যাসপিরেশন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন এ আর আমিন, বৈশালী সামন্ত, রক্ষিতা সুরেশ ও অন্তরা নন্দী।

নিতেশ তিওয়ারির পরিচালনায় দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। আরও রয়েছেন রবি দুবে। প্রযোজনায় করেছেন নমিত মালহোত্রা ও যশ। সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ১,৬৫১ কোটি রুপি আয় করেছে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর