বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘ধুরন্ধর’, ‘কেজিএফ’কে পেছেনে ফেলেছে, ‘পুষ্পা ২’ বধের অপেক্ষায় ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

‘ধুরন্ধর’, ‘কেজিএফ’কে পেছেনে ফেলেছে, ‘পুষ্পা ২’ বধের অপেক্ষায় ‘রামায়ণ’

সিনেমা হলে শুধু রমরমিয়েই চলছেই না, একের পর এক রেকর্ডও ভাঙছে ‘রামায়ণ’। ‘ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-র মতো ব্যবসাসফল সিনেমাগুলোর আয়ের রেকর্ড ভেঙেছে। এবার নিশ্বাস ফেলছে ‘পুষ্পা ২’। বিশেষজ্ঞদের ধারণা, আল্লু অর্জুনের সিনেমাটিকে ছাড়িয়ে যাওয়া রণবীরের সময়ের ব্যপার মাত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভারত থেকে ‘রামায়ণ’-এর গ্রস কালেকশন ৯৮১ কোটি ১০ লাখ রুপি। নেট কালেকশন ৮২০ কোটি ৯৫ লাখ। অন্যদিকে বিদেশি বাজার থেকে ছবিটি পকেটে ভরেছে ৫০২ কোটির গ্রস কালেকশন। সব মিলিয়েছে ছবিটির মোট আয় ১৪৮৩ কোটি ১০ লক্ষ! যা ‘ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-র মতো ব্লকবাস্টারগুলোর বিশ্বব্যাপী ‘লাইফটাইম’ কালেকশনের চেয়ে এগিয়ে।

কেননা ‘ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-র মোট আয় যথাক্রমে ১৩০৭ কোটি ৩৫ লক্ষ, ১২৩০ কোটি, ১২১৫ কোটি। এগিয়ে শুধু ‘পুষ্পা ২’। দেশ বিদেশ মিলিয়ে ছবিটি ঘরে তুলেছিল ১৭৪২ কোটি ১০ লক্ষ টাকা। আল্লু অর্জুনের সিনেমাটিকে পেছনে ফেলতে কত সময় নেন রণবীর, সেটাই দেখার অপেক্ষা।

‘রামায়ণ’-নির্মাণ করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এতে সীতা হয়েছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। রাবণরূপে দেখা গেছে কেজিএফ খ্যাত যশকে। হনুমান হয়েছেন সানি দেওল, সূর্পনখার চরিত্রে রয়েছন রকুলপ্রীত সিং, এবং ববি দেওল ও বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা গেছে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর