রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ক্যানসারের সঙ্গে লড়াই, এক বছর শয্যাশায়ী— এখন কেমন আছেন জনপ্রিয় গায়ক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

ক্যানসারের সঙ্গে লড়াই, এক বছর শয্যাশায়ী— এখন কেমন আছেন জনপ্রিয় গায়ক 

দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্বের অসংখ্য শ্রোতাকে সুরের জাদুতে বেঁধে রেখেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী শাফাকত আমানত আলী। একসময় তাঁকে লড়তে হয়েছে ক্যানসারের সঙ্গে। দীর্ঘ চিকিৎসা, কেমোথেরাপি আর প্রায় এক বছর শয্যাশায়ী থাকার পর আবারও সংগীতের মঞ্চে ফিরেছেন। সম্প্রতি নিজের অসুস্থতার অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন তিনি। জনিয়েছেন, কীভাবে কঠিন সময় পেরিয়ে নতুন করে গানের জগতে ফিরলেন। 

গেল মঙ্গলবার করাচির একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অসুস্থতার কথা জানান শাফাকত।  বলেন, ‘আমার জীবনে খুব খারাপ একটা সময় এসেছিল। সেই ঘটনা আমাকে, আমার পরিবার, বন্ধু এবং অনুরাগীদের বড় ধাক্কা দিয়েছিল। এমনকি কয়েকজন বন্ধুর কাছ থেকেও অসুস্থতার কথা লুকিয়ে রেখেছিলাম। তখন চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলাম। আমার একাধিক মায়লোমা (এক ধরনের বিরল ক্যানসার) ধরা পড়েছিল। পরিস্থিতি খুবই কঠিন ছিল।’

রোগের সঙ্গে লড়াইয়ের দিনগুলো স্মরণ করে শফাকত জানান, সময়মতো রোগের লক্ষণগুলো বুঝতে পারাই তার প্রাণ রক্ষা হয়েছে। কেমোথেরাপি চলাকালীন সময় প্রায় এক বছর বিছানায় পড়ে ছিলেন তিনি। শাফাকত বলেন, ‘অসুস্থ অবস্থায় এক জায়গায় শুয়ে থাকা খুব কঠিন ছিল। শিল্পীদের মঞ্চে উঠতে হয়, কাজ করতে হয়। কাজ না করলে আমাদের ভালো লাগে না। কিন্তু তখন আমার কোনো উপায় ছিল না।’

কেমোথেরাপি শেষ হতেই লাহোরে একটি অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছিলেন তিনি। যদিও সেটা মোটেও সহজ ছিল না। দীর্ঘ বিরতির পর সংগীতজগতে ফেরার সুযোগ পেয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই শিল্পী। আগামী ২৮ নভেম্বর করাচির একটি বিলাসবহুল হোটেলে সংগীত পরিবেশন করার কথা রয়েছে তাঁর। 

উল্লেখ্য, ‘খমাজ’ গানটির মাধ্যমে ভারতীয় শ্রোতাদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শাফাকত। শুধু পাকিস্তানের সংগীতাঙ্গনে নয়, বলিউডেও রয়েছে তাঁর পরিচিতি। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ‘কভি অলবিদা না কেহনা’ সিনেমার ‘মিতওয়া’ গানটি আজও সংগীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর