রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিদেশের শিল্পীদের গানে আপত্তি নেই, যত নিষেধাজ্ঞা আমার ওপর: দিলজিৎ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম

শেয়ার করুন:

বিদেশের শিল্পীদের গানে আপত্তি নেই, যত নিষেধাজ্ঞা আমার ওপর: দিলজিৎ

কনসার্টের কয়েক দিন আগে মদ্যপান, মাদক সেবন এবং সহিংসতাকে উৎসাহিত করার অভিযোগ তুলে দিলজিৎ দোসাঞ্জের চারটি জনপ্রিয় গান পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের আহমেদাবাদ রাজ্য প্রশাসন। এ ঘটনায় প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন গায়ক। শনিবার (২১ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর কনসার্টে গাইতে উঠে প্রশাসনের দ্বিচারিতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। 
 
অভিযোগ করেন, বিদেশি শিল্পীদের গানে মদ্যপান প্রসঙ্গ থাকলেও প্রশাসনের কোনো আপত্তি ওঠে না। কিন্তু ভারতের মাটিতে জন্ম নিয়েও তাঁকে বারবার নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে।

ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র কনসার্টের প্রসঙ্গ টেনে দিলজিৎ বলেন, “কোল্ডপ্লে’ যখন গায়, ‘আই অ্যাম ফিলিং ড্রাঙ্ক অ্যান্ড হাই’, তখন কারও কোনো সমস্যা হয় না! বিদেশ থেকে এসে মাদকের গান গাইলে কারও আপত্তি নেই। গানটা আমারও বেশ পছন্দের। কিন্তু দিলজিৎ গাইলেই যত সমস্যা। এই দ্বিচারিতা কেন?”

image

গায়ক আরও বলেন, “আমাকে বলা হয়, ‘তুমি বাইরে থেকে এসেছ’। কিন্তু আমার জন্ম তো এ দেশেই, হনলুলুতে নয়! আমি কেবল কাজের সূত্রে সারা পৃথিবীতে ঘুরে বেড়াই।”

‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘জেব বিচো আফিম’ এবং ‘জাট উঠা ফায়ার করদা’-এর মতো জনপ্রিয় গানগুলোর ওপর নিষেধাজ্ঞা নিয়ে মোটেও বিচলিত নন দিলিজিৎ। গায়কের ভাষ্য, ‘আপনারা আমাকে খোঁচালে আমিও জবাব দেব। আমি গান গাইব, অনুষ্ঠান করব, তারপর চলে যাব। আর আপনারা যার সঙ্গে ঝামেলায় জড়াতে চাইছেন, সেই মানুষটা তো আসলে অনেক আগে এসবের ঊর্ধ্বে চলে গেছে।’

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে এবং ১৯ ডিসেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর