শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

অসুস্থতা কাটিয়ে আবারও মঞ্চে ফিরছেন অলকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

শেয়ার করুন:

অসুস্থতা কাটিয়ে আবারও মঞ্চে ফিরছেন অলকা 

বলিউডে চার দশকের ক্যারিয়ার অলকা ইয়াগনিকের। তার গানে ঠোঁট মিলিয়েছেন অসংখ্য লাস্যময়ী। তার সুরের মায়াজালে উতরে গেছে অনেক সিনেমা। তবে শারীরিক অসুস্থতার কারণে প্রায় দুই বছর ধরে গান থেকে দূরে আছেন তিনি। এবার অনুরাগীদের সুখবর দিলেন গায়িকা। দীর্ঘ বিরতির কাটিয়ে আগামী ডিসেম্বরে আবারও মঞ্চে ফিরছেন তিনি।

অলকার ফেরার খবরটি জানিয়েছেন বলিউড পরিচালক ও প্রযোজক সুভাষ ঘাই। তাঁর আয়োজিত ‘কেয়া জামানা থা’ শীর্ষক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন গায়িকা। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের জিও গার্ডেনে অনুষ্ঠিত হবে আয়োজনটি।

সম্প্রতি অলকার সঙ্গে দেখা করেছিলেন সুভাষ ঘাই। পরে তাঁকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান পরিচালক। আমন্ত্রণে সম্মতি দিয়েছেন অলকা।

image

সম্প্রতি সামাজিক মাধ্যমে অলকার ছবি শেয়ার করে সুভাষ লিখেছেন, অলকা খুব শিগগিরই ফিরছেন। তাঁর কণ্ঠ আবারও শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী ১১ ডিসেম্বর তাঁর সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অলকাকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান পরিচালক।

সুভাষ ঘাই ও অলকা ইয়াগনিকের সম্পর্ক অবশ্য বহু বছরের। একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তাঁরা। এর মধ্যে রয়েছে ‘তাল’, ‘পরদেশ’ ও ‘খলনায়ক’। এসব ছবির গান এখনও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

উল্লেখ্য, অলকা বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। আশির দশকে তাঁর সংগীতজীবনের শুরু। এরপর চার দশকের বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ‘এক দো তিন’, ‘চোলি কে পিছে’, ‘তাল সে তাল মিলা’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘আগর তুম সাথ হো’— এমন অসংখ্য গান তাঁর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে।

হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা, তামিল, তেলুগুসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন অলকা। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ফিল্মফেয়ার পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর