বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে নিঃস্ব, বাড়ি ছাড়তে হয়েছিল কমল হাসানকে!  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে নিঃস্ব, বাড়ি ছাড়তে হয়েছিল কমল হাসানকে!  

একাধিক প্রেম, বিয়ে, বিচ্ছেদ লিভ ইনের কারণে সিনেমার মতোই বৈচিত্র্যময় দক্ষিণী সুপারস্টার কমল হাসানের ব্যক্তিগত জীবন। এসব কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। হয়েছে বিতর্কও। প্রথম স্ত্রী খোরপোশ দিতে গিয়ে সর্বস্ব হারাতে হয়েছিল— ২০১৫ সালে এ মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন কমল। সঙ্গে ছিলেন কন্যা শ্রুতি হাসান। মেয়ের সঙ্গে ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনা ভাগ করেছিলেন সেদিন। যেখানে উঠে এসেছিল প্রথম স্ত্রী বাণী গণপতির সঙ্গে বিচ্ছেদ পরবর্তী আর্থিক দুরবস্থার কথা। 

কমল জানিয়েছিলেন, বাণীকে খোরপোশ দিয়ে সব হারিয়ে শূন্য থেকে শুরু করতে হয়েছিল। শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান ছিল বলে ঘুরে দাঁড়াতে পেরেছিলেন। বিচ্ছেদের পর বাণীকে খোরপোশ দিতে গিয়ে নিঃস্ব হতে হয়েছিল, ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয়েছিল— উল্লেখ করে বলেছিলেন, “সমস্ত খোরপোশের টাকা মেটাতে গিয়ে আমার হাতে আর কিছুই অবশিষ্ট ছিল না।” 

যদিও কমলের খোরপোশ বিষয়ক বক্তব্য মুখ বুজে মেনে নেননি বাণী। প্রতিবাদ জানিয়েছিলেন। ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন এক সাক্ষাৎকারে। সেইসঙ্গে প্রশ্ন রেখেছিলেন, তাকে কত খোরপোশ দিতে হয়েছিল যে কমল সর্বস্বান্ত হয়েছিলেন? আদালত এত মোটা পরিমাণ খোরপোশ দিতে নির্দেশ দেন বলে মন্তব্য করেছিলেন তিনি।

কমলের ভাড়া বাড়ি ইস্যুও ছেড়ে দেননি। জানিয়েছিলেন আগে থেকেই ভাড়া বাড়িতে থাকতেন অভিনেতা। এমনকি বাণীর সঙ্গে সংসার করার সময়ও। বলেছিলেন, “বিচ্ছেদের পরে বিশাল প্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হয়েছিল, এই ধরনের ধারণা তৈরি করাই সম্পূর্ণ ভিত্তিহীন।”

১৯৭৮ সালে বিয়ে করেন কমল-বাণী। দশ বছরের সংসার ছিল তাদের। ১৯৮৮ সালে বিচ্ছেদ। তার আগেই কমল সম্পর্কে জড়ান সারিকার সঙ্গে। ১৯৮৬ সালে তাদের প্রথম সন্তান শ্রুতির জন্ম হয়। পরে সারিকা-কমল বিয়ে করেন। ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের। কমল সম্পর্কে জড়ান অভিনেত্রী গৌতমীর সঙ্গে। ২০১৬ সালে তারা দীর্ঘ ১৩ বছরের লিভ ইনের ইতি টানেন। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর