বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

যে খবর দিয়ে আলোচনায় লুবাবা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

যে খবর দিয়ে আলোচনায় লুবাবা 

অনেকদিন পর আলোচনার বাইরে সিমরিন লুবাবা। বাগদান ও বিয়ের খবর প্রকাশের পর সাড়া নেই তার। এবার ফের এলেন আলোচনায়। অনেক দিন পর নিজের ফেসবুক পেজ ফিরে পেয়ে আলচনায় তিনি।

পেজ ফিরে পেয়েই সোশ্যাল মিডিয়ায় সরব লুবাবা। পেজ উদ্ধারের খবর জানিয়ে লেখেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেজ ফিরে পাই। কারও পেজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’ এরপর থেকেই তাকে নিয়ে চলছে চর্চা।

সবশেষ লুবাবা আলোচনায় আসেন বিয়ের খবরে। গেল মার্চে গুঞ্জন ওঠে বিয়ে করেছেন তিনি। শুরু হয় চর্চা। অনেকে বাল্য বিবাহের অভিযোগও তোলেন। পরে তিনি জানান বাগদান সম্পন্ন করেছেন। সেসময় এ প্রসঙ্গে লিখেছিলেন, নিজের ফেসবুকে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’

অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছেন লুবাবা। সোশ্যাল মিডিয়ায় আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হতেন। এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় বেশ প্রশংসা পাচ্ছে সে। 

 

সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিল অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছে বেশকিছু নাটকে। বিজ্ঞাপন ও সিনেমায়ও দেখা গেছে তাকে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর