বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে 

কমেডিয়ান হিসেবে মুনাওয়ার ফারুকির জনপ্রিয়তা ঈর্ষা করার মতো। তবে সাফল্যের শিখরে পৌঁছানো মোটেই সহজ ছিল না। জন্মের পর থেকে দারিদ্রতার সঙ্গে বাস। ক্লাসের ফার্স্ট হয়েও অর্থাভাবে ষষ্ঠ শ্রেণিতে পড়াশুনা ছাড়তে হয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-এ জীবনের গল্প শুনিয়েছেন তিনি। জানিয়েছেন মাত্র আট বছর বয়সে কাজে নামেন তিনি। দিনে আয় হতো ১০-২০ রুপি করে।

মুনাওয়ার জানান ছাত্র হিসেবে বেশ মেধাবী ছিলেন তিনি। ক্লাসে প্রথম হতেন। তবুও পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। আর্থিক অনটন এতটাই ছিল যে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। বাধ্য হয়ে পড়ার টেবিলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে কাজে নামেন। আট বছর বয়সে একটি ছোট দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করতেন। দিনে ১০-২০ রুপি উপার্জন হতো। ১১ বছর বয়সে একটি উপহারের দোকানে কাজ শুরু করেন। সেখানে দুই-চার মাস কাজ করেছিলেন। 

মুনাওয়ারের কথায়, কাজ করতে তিনি ভীষণ ভালোবাসেন। প্রতিদিন কাজ করলে কোনো ক্লান্তি আসে না। ছুটি কাটানোর চেয়ে উপার্জন এবং পরিশ্রম করতেই বেশি পছন্দ করেন তিনি। অনেকে তাঁকে অতিরিক্ত পরিশ্রমী বললেও তাঁর মতে, প্রত্যেকেই নিজের জায়গা থেকে পরিশ্রম করেন।

মায়ের মৃত্যুর পর পরিবারের চাহিদা মেটাতে একাধিক কাজ করতে হতো মুনাওয়ারকে। সে সময় ভাগ্য ফেরাতে গুজরাটের জুনাগড় থেকে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। পরে স্ট্যান্ড আপ কমেডিতে সামাজিক মাধ্যমে পান জনপ্রিয়তা। এরপর বিগ বসসহ বিভিন্ন রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে পান জনপ্রিয়তা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর