বিশ্ব বাজারে রমরমিয়ে চলছে রণবীর অভিনীত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। এরইমধ্যে ৫০০ কোটির ক্লাবে ঢুকেছে। এবার প্রতিযোগিতা করবে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কারের আসর অস্কারে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এরইমধ্যে ছবিটি জমা পড়েছে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে। তবে এটি অফিসিয়াল এন্ট্রি নয়। কেননা ২০২৭ অস্কারে ভারত থেকে এরইমধ্যে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে নির্বাচিত হয়েছে মারাঠি ছবি ‘গোধল’। প্রতিযোগিতার নির্দিষ্ট শর্ত পূরণ হওয়ায় আলাদাভাবে রণবীর- বিবেচনার জন্য পাঠানো হয়েছে রণবীরের সিনেমা।
অগ্রিম টিকিট বিক্রিতে তাক লাগিয়েছিল ‘রামায়ণ’। গেল ৫ নভেম্বর মুক্তির পর থেকেই সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে। আন্তর্জাতিক বাজারে হলিউডের ছবিকেও পেছনে ফেলেছে। চার হাজার রুপি বাজেটের ছবিটি এরইমধ্যে বক্স অফিস থেকে তুলে নিয়েছে ৫০০ কোটি।
‘রামায়ণ’-নির্মাণ করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এতে সীতা হয়েছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। রাবণরূপে দেখা গেছে কেজিএফ খ্যাত যশকে। হনুমান হয়েছেন সানি দেওল, সূর্পনখার চরিত্রে রয়েছন রকুলপ্রীত সিং, এবং ববি দেওল ও বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা গেছে।
আরআর




