শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘কিং’-এর গানের বিরুদ্ধে ‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর চুরির অভিযোগ!  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

‘কিং’-এর গানের বিরুদ্ধে ‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর চুরির অভিযোগ!  

ভক্তরা লুফে নিলেও সমালোচকদের কাছে কোণঠাসা শাহরুখ খানের ‘কিং’ সিনেমার সদ্য প্রকাশিত গান ‘তু মিল যায়ে’কে। এবার পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়িকা মৌসুমী ভৌমিকের কালজয়ী গান ‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর চুরির অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগটি তুলেছেন মৌসুমীর এক ভক্ত। সামাজিক মাধ্যমে সুর চুরির অভিযোগ একটি পোস্টও দিয়েছেন তিনি। ট্যাগ করেছেন গায়িকাকে। 

এর আগে সৃষ্টিকর্ম চুরি ইস্যুতে একাধিকবার কাদা ছোড়াছুঁড়ির ঘটনা ঘটলেও মৌসুমী হেঁটেছেন অন্য পথে। শুরুতেই জানিয়েছেন কিং-এর গানটিতে তিনি নিজের সুরের ছায়া দেখতে পাননি। লিখেছেন, ‘তুমি আমাকে জানাতে চেয়েছ বলেই নিশ্চয় ট্যাগ করেছ। আমি এই গান আগে শুনিনি, তুমি বললে বলে শুনলাম। কিন্তু আমার তোমার মতন মনে হয়নি। দেখো, আমরা ঘুরে ফিরে সকলেই একই স্বর নিয়ে খেলা করি, একই স্বরের পারমিউটেশন কম্বিনেশন। এই গানে আমার গানের ছায়া— আমার কিন্তু তেমন মনে হয়নি।’

নিজের বিখ্যাত সৃষ্টি নিয়ে বিনয়ের দৃষ্টান্ত দেখিয়েছেন গায়িকা। বাঙালি লোকসংগীত ও পাঁচালীর সুরের ধারার সঙ্গে নিজ গানের সংযোগও তুলে ধরেছেন। লিখেছেন, ‘তাছাড়া, আমি এমন কোনো অমোঘ সৃষ্টি করিনি; এতই আনকোরা কোনো মিউজিক্যাল ফ্রেজ, আগে কেউ কোনোদিন এমনটা করেনি— এমন না। এই স্বরের সমষ্টি আমাদের পাঁচালীতে শুনতে পাবে। ‘শুনেছি সেদিন’ যেমন করে শুরু হয়, তার বিশ্লেষণ করলে দেখবে, পাঁচালীর মিউজিক্যাল ফ্রেজ। কিন্তু আমার গান সেখানে আটকে থাকে না, সেই বীজ থেকে সে গাছ হয়ে ওঠে। আমি সচেতন ভাবে পাঁচালী ভাবিনি, কিন্তু নিশ্চয় আমার শোনার ভিতরে যা ছিল, তার থেকেই আমার সুর জন্ম নিয়েছে।’

তার কথায়, ‘আসলে কী জানো? ছায়া আমরা সবাই বহন করি। জেনে অথবা না জেনে। আমিও। তুমিও। আমরা যা চিনি, যাকে চিনি, তার ছায়া দেখি অন্যের মুখে। তোমার দেখাতে অথবা শোনাতে কোনো ভুল নেই, কিন্তু তার মানে একেবারেই এই নয় যে এই গানের সঙ্গে আমার গানের কোনো সম্পর্ক আছে। আর থাকেও যদি, তাতেই বা কী এসে যায়? সত্যি যদি হুবহু কেউ একজনের থেকে কিছু নিয়ে কপি করে নিজের বলে চালায়, তখন ভাবা উচিত অবশ্যই, না হলে এভাবে ভেবো না।’

গেল ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে মুক্তি পায় ‘তু মিল যায়ে’। অরিজিৎ সিং ও এড শিরানের ইংরেজি র‍্যাপের সঙ্গে দীপিকা পাড়ুকোন-শাহরুখের রসায়ন ভক্তদের মন জয় করে ভক্তদের। এবার জুটল চুরির অভিযোগ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর