শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ধর্ষণের দায়ে দোষী অভিনেতাকে কারাগারে প্রেরণ, সাজা ঘোষণা ৯ নভেম্বর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের দায়ে দোষী অভিনেতাকে কারাগারে প্রেরণ, সাজা ঘোষণা ৯ নভেম্বর 

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে হলিউড তারকা রাসেল ব্র্যান্ডকে। আগামী ৯ নভেম্বর ঘোষণা করা হবে সাজা। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের একটি জুরিবোর্ড দোষী সাব্যস্ত করেন ৫১ বছর বয়সীঅভিনেতাকে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এক নারীকে ধর্ষণ একং তিন নারীকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় রাসেলকে। রায় ঘোষণার সময় চোখ বন্ধ রেখেছিলেন অভিনেতা। ওই সময় আদালতে উপস্থিত ছিলেন তার স্ত্রী লরা ব্র্যান্ডও। ভাবলেশহীন দেখা গেছে তাকে। 

আগামী সোমবার (৯ নভেম্বর) তাঁর সাজা ঘোষণা করা হবে রাসেলের। এরইমধ্যে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর বিচারক জানান উল্লেখযোগ্য মেয়াদে সাজা হতে পারে। তবে নিজের প্রতি আনা অভিযোগ অস্বীকার করেছেন রাসেল। তিনি জানিয়েছেন বিভিন্ন সময় নারীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেও কাউকে জোর করেননি তিনি। যৌথ সম্মতিতে সংগঠিত হয়েছে সেসব।

এদিকে আরও দুটি ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল রাসেলের ওপর। সেসব থেকে অব্যহতি দেওয়া হয়েছে অভিনেতাকে। তার বিরুদ্ধে আনা আরও কয়েকটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। সেসব প্রমাণিত হলে সাজার মেয়াদ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আদালত জানিয়েছেন রাসেল অভিযুক্ত হয়েছেন ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে চার নারীর সঙ্গে সংঘটিত অপরাধের জন্য। ঘটনাগুলোর একটি বেতারকেন্দ্রে, অন্যটি স্টুডিওতে এবং লন্ডনে অভিনেতার বাসভবনে সংগঠিত হয়েছে। অভিযোগকারী ছয় নারীর পরিচয় প্রকাশ গোপন রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এ অধিকার অভিযোগকারীদের রয়েছে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর