শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ধর্ষণ মামলায় কারামুক্ত হয়ে যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

ধর্ষণ মামলায় কারামুক্ত হয়ে যা বললেন অভিনেতা
আশিস কাপুর

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরকে জামিন দিয়েছেন আদালত। দিল্লির তিস হাজারী আদালত সম্প্রতি তাঁর জামিন মঞ্জুর করেছেন। 

জামিনে কারামুক্ত হয়েই প্রায় এক সপ্তাহ পরে সামাজিকমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন আশিস। ওই পোস্টে তিনি জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর ভারতের গণতন্ত্রের প্রতি তাঁর শ্রদ্ধা বেড়েছে। আশিসের কথায়, ‘সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার পর আমি স্বস্তি অনুভব করছি। এই অভিজ্ঞতা আমাকে দেশের গণতন্ত্র ও সংবিধানের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে। দেশের বিচারব্যবস্থার প্রতি আমার বিশ্বাস এখন আরও গভীর।’

1756964719_kapoor-7

উল্লেখ্য, গত ১১ আগস্ট একটি পার্টিতে আশিস এক নারীকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। ঘটনার পরপরই ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল পুনে থেকে আশিসকে আটক করা হয়।

অভিযোগকারী প্রথমে পুলিশকে জানান, আশিসের পার্টিতে দুইজন ব্যক্তি তাকে ধর্ষণ করে। ১১ অগস্ট স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত মহিলা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ সেপ্টেম্বর পুনে থেকে গ্রেফতার করে আশিসকে।  

1193

আশিসকে জিজ্ঞাসাবাদ ও নানা পরীক্ষার জন্য স্থানীয় আদালতে চার দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় দিল্লি পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্ত অভিনেতার ফোন। শনিবার কপূরকে ফের দিল্লির তিস হাজারি আদালতে লিঙ্ক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পায়েল সিংহলের সামনে হাজির করা হয়েছিল। তিনিই আশিসকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর