বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে আদালতে পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম

শেয়ার করুন:

হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে আদালতে পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করতে আদালতে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। গত বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। 

বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করে জানান, অ্যালার্জিজনিত কারণে অসুস্থ থাকায় তিনি হাজির হতে পারেননি। তবে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে পরোয়ানা জারির নির্দেশ দেন। পরীমণির আইনজীবী আশা প্রকাশ করেছেন, আজ আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক তার জামিন মঞ্জুর করবেন।

নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন পরীমণি। তিনি বলেন, ‘বৃহস্পতিবার আদালতে যাব, যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে। কিছুই তো করার নেই।’

মামলাকে কেন্দ্র হেনস্তার শিকার হচ্ছেন অভিযোগ করে চিত্রনায়িকা আরও বলেন, ‘কাজের জায়গায়, সংসারজীবনে, সবকিছুর ওপরেই তো একটা চাপ। এসব তো হেনস্তা। এই জীবনে যা হচ্ছে, এসব তো খুব একটা আরামের না। এখন যা হচ্ছে, তা হেনস্তাই। মামলা নিয়ে আমাকে প্রচণ্ড হেনস্তা করা হচ্ছে।’

তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পরীমণি বলেন, ‘মামলা ঠিকঠাকভাবে তদন্ত হচ্ছে না। তদন্তটা ঠিকঠাক হওয়া দরকার। কথায়-কথায় পরীমণি প্রশ্ন রেখে বলেন, এটা কি তাহলে সারা জীবন চলবে?’

উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া পেরিয়ে মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর