বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

ভাইয়ের সঙ্গে ছবি দিলেও গালি শুনতে হয়: পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

ভাইয়ের সঙ্গে ছবি দিলেও গালি শুনতে হয়: পরীমণি

অনেক দিন ধরে একা আছেন পরীমণি। নেটিজেনদের কৌতূহল আবারও কি বিয়ে করবেন নায়িকা। গেল ফুটবল বিশ্বকাপ চালকালীন তাঁর একটি পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন জোরাল হয়েছিল। তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ে পরীর বিয়ের সম্ভাবনা নিভে যায়। 

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নিজের ব্যক্তিগত জীবন, আইনি লড়াই, গ্রেপ্তার ও ফের বিয়ে করা নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি। 

বিয়ে প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, তবুও গালি খেতে হয়। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। তারা শুধু আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি সত্যিই জানি না।’

গ্রেফতার প্রসঙ্গ অভিনেত্রীর দাবি, তাঁকে যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতার করা হয়নি। পরীর ভাষ্য, ‘তখন গ্রেফতারের কোনো ওয়ারেন্ট ছিল না। এমনকি বাসায় তল্লাশি চালানোর অনুমতিও তাঁদের কাছে ছিল না। পরে পুরো ঘটনার বর্ণনা শুনে মনে হয়েছে, অনেক কিছুই পরিকল্পিত ছিল।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, কোনো সত্য চিরদিন চাপা থাকে না। এই বিশ্বাস নিয়েই ছয় বছর পার করেছি। আমি আইনের ওপর আস্থা রাখি। একদিন আদালত অবশ্যই আমাকে সেই সম্মান ফিরিয়ে দেবে।’

পরীমণি জানিয়েছেন যতদিন মামলা থেকে খালাস না পাবেন ততদিন আদালত হাজিরা দেবেন। তিনি বলেন, ‘মামলাটি কোনো ব্যক্তি করেননি। বলা হয়েছিল, আমি নাকি বিভিন্ন মানুষকে বিরক্ত করি, ব্ল্যাকমেইল করি— এ ধরনের নানা অভিযোগ আনা হয়েছিল। আমি আইনের ওপর বিশ্বাসী। যতদিন লাগে, যেভাবে লাগে, ততদিন হাজিরা দেব। কারণ, আমার বিশ্বাস সত্য একদিন না একদিন প্রকাশ হবে।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর