বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিয়ের চার বছরের মাথায় ভেঙে গেল ‘বেবি ডল’ গায়িকার দ্বিতীয় সংসার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

বিয়ের চার বছরের মাথায় ভেঙে গেল ‘বেবি ডল’ গায়িকার দ্বিতীয় সংসার

চার বছরের বৈবাহিক জীবনের ইতি টেনে স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় বলিউড গায়িকা কানিফা কাপুর। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক পোস্টে বিচ্ছেদের বিষয়টি জানান গায়িকা নিজেই। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের সুর বাজল ‘বেবি ডল’ খ্যাত গায়িকার জীবনে। 

কানিফা লেখেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক চিন্তাভাবনা করার পর আমার স্বামী ও আমি একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। নতুন জীবনের জন্য সবার কাছে ভালোবাসা ও ব্যক্তিগত গোপনীয়তার বজায় রাখার অনুরোধ করছি।’

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যম থেকে স্বামী গৌতমের সঙ্গে থাকা সব ছবি মুছে ফেলেছেন এই গায়িকা।

বিচ্ছেদের কারণ প্রকাশ না করলেও মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাজের ব্যস্ততা কারণে তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পেশাগত কারণে কানিফাকে ঘনঘন বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হতো, অন্যদিকে ব্যবসায়ী গৌতম নাইজেরিয়ার লোগোসে তাঁর ব্যবসায়িক ব্যস্ততার কারণে সময় দিতে পারছিলেন না।

image

গুঞ্জন উঠেছে গায়িকা লোগোসে থাকতে চাননি বলে তাদের বিচ্ছেদ হয়েছে। এ প্রসঙ্গে কানিফা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি লোগোসে থাকতে চাইনি—এমন দাবি সত্য নয়। এটি খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, সংসার ভাঙলেই প্রথমে নারীকে দায়ী করা হয়, যা অত্যন্ত অন্যায়। বৈবাহিক সম্পর্কের মধ্যে কী ঘটে, তা কেবল দুজন মানুষই ভালোভাবে বলতে পারেন।’

তিনি আরও যোগ করেন, ‘আমার জানা মতে, আমার জীবনে অন্য কেউ আসেনি। গৌতমের জীবনেও না। তবে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের মুখোমুখি হওয়া আমার জন্য চরম হতাশার।’

প্রায় ১৫ বছরের বন্ধুত্ব ছিল কানিফা ও গৌতমের। ২০২১ সালের আগস্টে কানিফাকে বিয়ের প্রস্তাব দেন গৌতম। ২০২২ সালের ২০ মে লন্ডনে এক জমকালো আয়োজনে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এর আগে মাত্র ১৮ বছর বয়সে ১৯৯৮ সালে লন্ডন প্রবাসী চিকিৎসক ড. জাসপ্রীত সিং চান্দোককে বিয়ে করেছিলেন কানিফা। সেই সংসারে তাঁদের তিনটি সন্তান রয়েছে। দীর্ঘ ১৪ বছর পর ২০১২ সালে জাসপ্রীতের সঙ্গে তাঁর প্রথম বিচ্ছেদ ঘটে।

উল্লেখ্য, ‘চিটিয়া কালাইয়াঁ’, ‘বেবি ডল’, ‘টুকুর টুকুর’ ও ‘গেন্দা ফুল’-এর মতো তুমুল জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কানিফা কাপুর।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর