বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

২০ দিনে ‘জেলার ২’-এর আয় ৮০০ কোটি, রাজনীকান্ত-হৃতিক কে কত নিলেন? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

শেয়ার করুন:

২০ দিনে ‘জেলার ২’-এর আয় ৮০০ কোটি, রাজনীকান্ত-হৃতিক কে কত নিলেন? 

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে মেগাস্টার রজনীকান্তের ‘জেলার ২’ ঘিরে দর্শকমহলে বইছে উদ্দীপনার ঝড়। নেলসন দিলীপকুমার পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত অ্যাকশনধর্মী সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে রমরমা ব্যবসা করছে। ২০ দিনে বিশ্বব্যাপী ৮১৬ কোটি রুপি ঘরে তুলেছে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক ৩০০ কোটির বেশি। ছবির অ্যাকশন দৃশ্যের পাশাপাশি আলোচনায় আছে মিঠুন চক্রবর্তী-হৃতিক-বিজয় সেতুপতিসহ তারকাদের পারিশ্রমিক। 

কার কত পারিশ্রমিক?

রজনীকান্ত (টাইগার মুথুভেল পান্ডিয়ান): যথারীতি পারিশ্রমিকের দিক থেকে সবার শীর্ষে রয়েছেন রজনীকান্ত। এই সিক্যুয়েলের জন্য তিনি প্রায় ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। তবে এখানেই শেষ নয়; লাভাংশের শেয়ার চুক্তি অনুযায়ী, তাঁর মোট উপার্জন প্রায় ১৮০ কোটি রুপিতে পৌঁছাতে পারে।

কানাডায় আটকে গেল রজনীকান্তের 'জেলার ২' 

দুই দিনে ২০০ কোটি, চমক দেখাচ্ছে রজনীকান্তের 'জেলার ২'

মোহনলাল (ম্যাথিউ): মালায়লাম মেগাস্টার মোহনলাল আবারও তাঁর জনপ্রিয় ‘ম্যাথিউ’ গ্যাংস্টার চরিত্রে ফিরেছেন। ক্যামিও চরিত্রের জন্য তিনি পেয়েছেন প্রায় ৩০ কোটি টাকা।

হৃতিক রোশন: ছবিতে বিশেষ চমক হিসেবে ধরা দিয়েছেন বলিউড তারকা হৃতিক রোশন। অতিথি চরিত্রের জন্য তিনি প্রায় ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

বিজয় সেতুপতি: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এই চরিত্রের জন্য তার পকেটে ঢুকেছে প্রায় ২৫ কোটির মতো।

বিদ্যা বালন: খলঅভিনেত্রী হিসেবে পর্দায় আগুন জ্বালিয়ে দিয়েছেন বিদ্যা, এমনটি মত হল ফেরত দর্শকদের। এ চরিত্রে অভিনয়ের বলিউড অভিনেত্রী নিয়েছেন প্রায় ৬ কোটি রুপি।

৬০০ কোটি আয়ের পথে রজনীকান্তের 'জেলার ২' 

বিজয়ের পর রজনীকান্তের 'জেলার ২'-এর দৃশ্য ফাঁস

অন্যান্য কলাকুশলী: দক্ষিণী অভিনেতা এস জে সূর্য নিয়েছেন ১০ কোটি এবং মালায়লাম অভিনেতা সুরজ ভেঞ্জারামুডু পেয়েছেন প্রায় ১ কোটি। এ ছাড়া সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর পকেটে গেছে ২০ কোটি রুপি এবং পরিচালক নেলসন দিলীপকুমার নিয়েছেন ৩৫ কোটি টাকা পারিশ্রমিক।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর