মাস দুয়েকও হয়নি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অনন্যা পাণ্ডে। গা থেকের বিচ্ছেদের গন্ধ না যেতেই নাম জড়াল অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না পুত্র আরব ভাটিয়ার সঙ্গে। সম্প্রতি লন্ডনে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন চাঙ্কি পাণ্ডে ও অক্ষয়ের ছেলেমেয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন অনন্যা। সেখানে আরব ও তাকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। আরবের হাতে মাফিন ভর্তি একটা কৌটা। আর দুই হাত ভর্তি মাফিন নিয়ে পোজ় দিয়েছেন অনন্যা। পোস্টটি দেখার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের মনে। অনেকের ধারণা লন্ডনে গিয়ে চুপিচুপি জল খাচ্ছেন অনন্যা-আরব।
তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি অনন্যা-আরব। বরাবরই প্রচারণার আলো থেকে নিজেকে সরিয়ে রাখেন অক্ষয়পুত্র। অক্ষয়-টুইঙ্কলও ছেলের পছন্দকে সম্মান করেন। একাধিকবার খিলাড়ি তার বক্তব্যে বলেছেন, নিজের পেশাগত পছন্দ সন্তানদের ওপর চাপিয়ে দিতে চান না তিনি। বরং তারা ভবিষ্যতে কী করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদেরই থাকা উচিত।
তবে চাঙ্কিকন্যা অনন্যা পুরোই উল্টো। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে পা রাখেন। ইন্ডাস্ট্রিতে সরব বিচরণ তার। এরইমধ্যে ‘পতী পত্নী অওর উয়ো’, ‘খালী পীলী’, ‘ড্রিম গার্ল ২’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। ওটিটিতেও নিজেকে প্রমাণ করেছেন।
ব্যক্তিগত জীবনও আলোচনায় তার। বছর দুয়েক সম্পর্কে ছিলেন আমেরিকান মডেল ওয়াকার ব্লেঙ্কোর সঙ্গে। তার সঙ্গে বিচ্ছেদের মাস দুয়েক না যেতেই নাম জড়াল খিলাড়িপুত্রের সঙ্গে।
আরআর




