শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী নুসরাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী নুসরাত

মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। চৌদ্দ দিনের চিকিৎসার ধকল কাটিয়ে বাড়িতে ফিরলেন তিনি। অভিনেত্রী সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মনে স্বস্তি ফিরেছে।

সম্প্রতি নুসরাতের টিমের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে তাঁর বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পর অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে নুসরাত বারুচাকে। তবে চিকিৎসকদের প্রচেষ্টায় তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এই কঠিন পরিস্থিতিতেও তার মনের জোর বিন্দুমাত্র কমেনি। দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফেরার অপেক্ষায় আছেন তিনি। দুঃসময়ে যাঁরা তাঁর পাশে ছিলেন এবং নিয়মিত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

গেল ১ অক্টোবর বালিতে মারাত্মক দুর্ঘটনার শিকার হন নুসরাত। এতে মেরুদণ্ডের হাড় ভেঙে যায় তার। খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে বালি থেকে সরাসরি মুম্বাই নিয়ে আসা হয়।

বালিতে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন ভারুচা। সৈকতে নিজেকে মেলে ধরা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। জানা গিয়েছিল, টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তিনি। সেই ছবিরই শুটিং চলছিল। শুটিং চলাকালীন গুরুতর আহত হন তিনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর