বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

অপুর পাশে কে এই যুবক, যা জানা গেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

অপুর পাশে কে এই যুবক, যা জানা গেল

গতকাল বুধবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অনুরাগীদের মনে পারদ চড়েছে। একগুচ্ছ ছবিতে এক ব্যক্তির পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অপুকে। পোস্টটি ঘিরে অনুরাগীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, অভিনেত্রীর পাশের এই যুবক কে?

অপু তাঁর পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ বলে উল্লেখ করেছেন। বুধবার তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টটি করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু। আমার বিজনেস মেন্টর।’

অভিনেত্রী যোগ করেন, ‘আপনার কাছ থেকেই ব্যবসাকে নতুন করে চিনতে শিখেছি। শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং পেয়েছি নিজে কিছু করার অনুপ্রেরণা। জীবনের এই পথচলায় আপনার শেখানো বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক মূল্যবান। আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে সাফল্য আপনার সঙ্গী হোক, স্বপ্নগুলো পূর্ণতা পাক, আর আপনি এভাবেই হাসিমুখে এগিয়ে যান।’

সবশেষে অপু লিখেছেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সবসময়। আপনার সঙ্গে বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’

বলে রাখা ভালো, শুভেচ্ছাবার্তায় ওই ব্যক্তির আলাদা করে পরিচয় উল্লেখ করেননি অপু। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানিয়েছেন, সিঙ্গাপুরপ্রবাসী ওই ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর