বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মৃত্যুর পাঁচ দিনের মাথায় দাফন অভিনেত্রী নাসিমা খানের  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

মৃত্যুর পাঁচ দিনের মাথায় দাফন অভিনেত্রী নাসিমা খানের  

যুক্তরাষ্ট্র থেকে বড় ছেলে শাবাব নাসিম রহমান দেশে ফেরার পর আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন। গত ১১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর পর থেকে তাঁর মরদেহ হিমঘরে সংরক্ষিত ছিল।

পরিবারের সূত্রে জানা যায়, প্রয়াত অভিনেত্রীর দুই ছেলের মধ্যে বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী। মায়ের মৃত্যুর খবর শুনে তিনি দেশের উদ্দেশে রওনা দেন। আজ সকালে ঢাকায় পৌঁছান।

নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল গত কয়েক মাস আগে রহস্যজনকভাবে নিখোঁজ হন, যার কোনো সন্ধান আজ পর্যন্ত মেলেনি। ছোট ছেলেকে শেষবারের মতো দেখতে না পারার গভীর হাহাকার বুকে নিয়েই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র থেকে বড় ছেলে দেশে পৌঁছানোর পর আজ বাদ জোহর রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থান মসজিদে নাসিমা খানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর একই কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাসিমা খানের। সিনেমাতে নাম লেখানর মাত্র দুই বছরের মাথায় ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ষাটের দশক থেকে আশির দশক একক আধিপত্য ছিল তার। অভিনেত্রীকে সবশেষ দেখা যায়, ২০১১ সালে মুক্তি প্রাপ্ত ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায়।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর