রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

‎ষাট-সত্তরের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) রাত সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
‎
‎তার মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে একটি পোস্টে নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনেত্রী রেশমা আহমেদ। তিনি লিখেছেন,
‎চলচ্চিত্রের কিংবদন্তি  শ্রদ্ধেয় নাসিমা খান আপা আর নেই।
‎
‎উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তারপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’তে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। 

ষাটের দশক থেকে আশির দশক একক আধিপত্য ছিল তার। অভিনেত্রীকে সবশেষ দেখা যায়, ২০১১ সালে মুক্তি প্রাপ্ত ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর